ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে ১১ জনের মৃত্যু, সেই গেইটম্যান আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহি মাইক্রোবাসের ১১ জন নিহত হওয়ার ঘটনায় খৈয়াছড়া রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আজ শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে খৈয়াছড়া রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

মীরসরাই রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেলওয়ের গেটম্যান পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে দুপুর পৌণে ২টার দিকে মীরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনের খৈয়াছড়া রেলক্রসিং পার হতে গিয়ে মহানগর প্রভাতি ট্রেনের ধাক্কায় পর্যটকবাহি একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গিয়ে প্রায় এক কিলোমিটার দুরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ১১ জন যুবক নিহত হয় এবং আহত হয় আরো ৩ জন।

এ ঘটনায় পূর্বাঞ্চলীয় রেলওয়ের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print