ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে নির্বাচনের দায়িত্ব পালনকালে প্রিসাইডিং অফিসারের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot_3
মানচিত্রে পটিয়া উপজেলা।

চট্টগ্রামের পটিয়ার উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালনকালে মনজুর আহমদ নুরী (৫৪) নামের এক প্রিসাইডিং অফিসার হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার ভোট গ্রহণ শেষে ভোট গণনাকালে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন পাঠক নিউজ ডটকমকে জানান, মনজুর আহমদ নুরী নামে একজন শিক্ষক হাইদগাঁও ইউনিয়নের হাইদগাঁও কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালন করার সময় অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি আনোয়ারা উপজেলার পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।

কাজীপাড়া কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছাবের আহমদ বলেন, ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর ভোট গণনার সময় বিকেল সাড়ে চারটার দিকে মনজুর আহমদ হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। তাঁকে দ্রুত পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর সময় তাঁর মৃত্যু হয়।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেবারতী চৌধুরী বলেন, তাঁকে ৫টা ৪৫ মিনিটের দিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print