ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডবলমুরিং-এ দুই নবজাতকে হত্যার অভিযোগ, ক্লিনিকে তালা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিল পরিশোধে দেরী হওয়ায় চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারী ক্লিনিকে জমজ দুই নবজাতক হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ক্লিনিকে ৪ জনকে থানায় নিয়ে গেছে এবং ক্লিনিকটি বন্ধ করে দিয়েছে।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকায় ‘মাতৃসেবা নরমাল ডিলিভারি সেন্টার’ নামের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই নবজাতকের পিতা মো. মনির পেশায় একজন টেম্পু চালক। তিনি নগরীর দেওয়ানহাট থেকে অলংকার রুটে টেম্পু চালান। তার স্ত্রী লাভভী বেগম (২২) পেশায় গৃহিনী।

মো. মনির বলেন, মঙ্গলবার দুপুর ২টায় তার স্ত্রীর প্রসব বেদনা টের পেলে তাকে ঝর্ণপাড়ার ‘মাতৃসেবা নরমাল ডিলিভারি সেন্টার’ নামের ক্লিনিকে ভর্তি করান। এর আধাঘন্টা পর তার দুটি বাচ্চা জন্ম নেয়। ক্লিনিক থেকে বাচ্চাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। তখন ওই ক্লিনিক থেকে ১০ হাজার টাকা বিল দেওয়া হয়। আমি ৫ হাজার দিয়ে বলি, বাচ্চা তো নরমাল ডেলিভারি হয়েছে। ১০ হাজার কেন দিতে হবে? আপাতত ৫ হাজার রাখেন। বাচ্চার চিকিৎসা শেষে বাকি টাকা দিবো। কিন্তু তারা বাচ্চাগুলোকে অক্সিজেনও দিতে পারেনি, অন্য হাসপাতালেও নিতে দেয়নি। ফলে অক্সিজেন না পাওয়ায় আমার দুই সন্তান মারা যায়।

তিনঘন্টা পর পাড়া প্রতিবেশীসহ গেলে তারা আমাকে মৃত বাচ্চা বুঝিয়ে দেয়। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াৎ হোসেন জানান, দুই নবজাত শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশের টিম ওই ক্লিনিকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকের ৪ জন নার্স ও কর্মচারীকে থানায় নিয়ে এসেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুলিশ আপাততে ওই ক্লিনিকে তালা লাগিয়ে দিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print