ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পটিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিমান ধর (৪৩) পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ গৈড়লা বনিকপাড়া এলাকার দুলাল ধরের ছেলে। তিনি চট্টগ্রাম মহানগরীর রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মালিক। দোকান বন্ধ করে রাতে পটিয়ায় গ্রামের বাড়িতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল ও একটি ধারালো দা উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকানের কাজ শেষ করে রাতে পটিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর। পথে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহারা এলাকায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print