ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দুই ক্যামিকেল কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র আসাদগঞ্জ এলাকায় অবস্থিত দুটি ক্যামিকেল তৈরীর কারখানাকে দশ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠান দুটি হলো সূুচনা ক্যামিকেল ও আমির পারফিউম সেন্টার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, আসাদগঞ্জ চট্টগ্রামের অন্যতম বানিজ্যিক এলাকা। সেখানে বিভিন্ন ক্যামিকেলের প্রায় ১০০ দোকান রয়েছে। প্রতি দোকানের রয়েছে একাধিক গোডাউন। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই কোন ফায়ার লাইসেন্স নেই বা লাইসেন্স নবায়ন করা নেই।

আমির পারফিউম সেন্টারে দেখা যায় সেখানে কোন ফায়ার সেফটি ইকুইপমেন্ট নেই। এমনকি তাদের গুদামে রাখা বিপুল পরিমান ক্যামিক্যাল থাকলেও সেখানে কোন ফায়ার এক্সটিংগুশার নেই। এমনকি গোডাউনের ভেতর বিদ্যুতের তার ঝুকিপূর্ণ অবস্থায় আছে। গোডাউনের পাশেই এক পরিবার অবস্থান করে। যা আইনত গ্রহনযোগ্য নয়। বাড়ির মালিককে এ বিষয়ে সতর্ক করা হয়েছে এবং দ্রুত এ সকল পরিবারকে অন্যত্র স্থানান্তর করতে বলা হয়েছে। আমির পারফিউম সেন্টারকে পাচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে সূচনা ক্যামিকেলসের গোডাউনে গিয়ে ৫৪০০ লিটার স্পিরিট সংরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। কিন্তু সে গোডাউন টিন শেডেড এবং সেখানে কোন অগ্নিনির্বাপক নেই। গোডাউনের আশেপাশে অনেক দোকান ও বসতবাড়ি রয়েছে। স্পিরিট খুবই দাহ্য, যে কোন দুর্ঘটনা ঘটলে আশেপাশের দোকান সহ প্রায় ২০০ স্থাপনা ও জানমালের ক্ষতি হবে।  সূচনা ক্যামিকেলসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট দুই প্রতিষ্ঠানকে ফায়ার সার্ভিস ও নবম এপিবিএন এর সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print