ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিমানবন্দরে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ, প্রবাসী আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)। পরে আমান উল্লাহ নামে এ যাত্রীকে আটক করা হয়।

আজ শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আটক যাত্রী আমান উল্লাহ জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

জব্দ করা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদ থাকায় আমান উল্লাহকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে সেখানে দায়িত্বরত এনএসআই টিম। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক আমান উল্লাহর বিরুদ্ধেও কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print