ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জাপা নেতার মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল হামিদ (৫২) নামের এক জাতীয় পার্টির নেতার মৃত্যু হয়েছে।

নিহত মো. আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী।

আজ রবিবার (১৩ নভেম্বর) বিকালে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরুপাটোয়ারীর হাট এলাকায় সোনাপুর-আলেকজান্ডার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাত ভাই সাহাব উদ্দিন বলেন, আগামী শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে নুরুপাটোয়ারীর হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। যাত্রা পথে নুরুপাটোয়ারীরহাট এলাকায় পৌঁছালে আবদুল হামিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় গাছের সঙ্গে ধাক্কা লেকে তার মাথার পিছনের অংশে মারাক্তক আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন হামিদ। পরে স্থানীয় লোকজন তাতে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ আনোয়ারুল আজিম জাতীয় পার্টি নেতা আবদুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথার পিছনের অংশে আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print