ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ স্মরনকালের সেরা জনসমুদ্রে পরিণত হবে- হেলাল আকবর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে গণসংযোগে লিফলেট বিতরণ করছেন হেলাল আকবর বাবর।

আগামী ৪ঠা ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে গণসংযোগ, প্রচারণা ও পথসভা আজ বৃহস্পতিবার (২৪ রভেম্বর) বিকেলে নগরীর এনায়েত বাজার থেকে শুরু হয়।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে এ কর্মসূচি নগরীর তিনপুল, নিউমার্কেট কোতায়ালী, সিনেমা প্যালেস হয়ে ডি.সি হিল এক সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

প্রচারণা উদ্ভোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন, আগামী ৪ঠা ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠের জন সমাবেশকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে আমেজ ও উদ্দীপনা তৈরী হয়েছে।দেশের সার্বিক খাতে অভূতপূর্ব উন্নয়নে দেশবাসীর মাঝে যে আস্হা জননেত্রী শেখ হাসিনা অর্জন করেছে তার অন্যতম প্রমাণ বহন করবে চট্টগ্রামের জনসভা। এই জনসভা হবে স্মরণকালের সেরা জনসমুদ্র।

পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ,মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, রকিবুল ইসলাম সেলিম,মেহেদী হাসান,আরফাতুল করিম আসিকুন্নবী,মিজানুর রহমান মিজান, জিএস আমিনুল করিম,মনিরুল ইসলাম, জাহিদ হাসান সাইমুন, এম ইউ সোহেল।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোরশেদ, এ কে মাসুদ, বিপ্লব দাশ, মোঃ ইকবাল,মোঃ ফরিদ,শাহাদাৎ সালাম শাওন,মো সাহেদ,মুহাম্মদ আরিফ হোসেন,হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু,ইমজানুল ইমু,মো ইবনুল ইভান,ইব্রাহিম রুবেল,শিহাব আলী চৌধুরী,মিনহাজ,তানভীর হোসেন,রবিউল ইসলাম রনি,সাজ্জাদুল ইসলাম সোহাগ,সায়িদ বিন আব্দুল্লাহ নাহিদ,সাদনাম সাকিব,মুশফিকুল হায়দার, গোবিন্দ দত্ত, কাজী আবদুল আজিজ রায়হান, মো মিশন প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print