ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গ্রুপ পর্ব থেকে ছিটকে আবেগঘন বার্তা দিলেন নেইমার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর মাঠে দেখা যাবে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। গোড়ালির চোটে পড়া ব্রাজিলিয়ান এই সুপারস্টার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন ।

সেখানে তারকা এই ফুটবলার লিখেছেন, ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে গর্ব ও ভালোবাসা অনুভব করেন। নেইমার বলেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে দিতে আমি যে পরিমাণ গর্ব ও ভালোবাসা অনুভব করি তা বলে বোঝানো যাবে না। যদি ঈশ্বর আমাকে কোনো দেশে জন্মানোর সুযোগ দিতেন, সেটা ব্রাজিলই হতো।’

নেইমার আরো বলেন, ‘আমার জীবনে কিছুই এমনিতে বা সহজে হয়নি। আমাকে সবসময় লক্ষ্য ও স্বপ্নের পেছনে ছুটতে হয়েছে। কখনও কারো ক্ষতি না করে সাহায্য করতে চেয়েছি।

ইনজুরি থাকলেও আবার ফিরে আসার ব্যাপারে নেইমার লিখেছেন, আজ ক্যারিয়ারের অন্যতম কঠিন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছি, আবারও একটা বিশ্বকাপে। হ্যাঁ, আমার ইনজুরি আছে এটা বিরক্তিকর, জানি, এটা কষ্টও দেবে। কিন্তু আমি নিশ্চিত ফিরে আসার সুযোগ আছে। কারণ দেশকে সাহায্য করতে সেরা চেষ্টা করবো। আমার আস্থা অনিঃশ্বেষ।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print