ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাস চাপায় মা-বাবাসহ শিক্ষার্থী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লক্ষ্মীপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন (বাবা-মা ও মেয়ে) নিহত হয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় ঘটা এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন- সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।

এলাকাবাসীসূত্রে জানা যায়, মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমিকে নিয়ে মা-বাবা মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর মাদরাসার উদ্দেশ্যে রাওনা দেন। বিলডাঙ্গী এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে রহিমা বেগম (৪৫) নিহত হন। পরে এলাকাবাসী বাকি দুই জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলেই মেয়েটির মা মারা যান। আর মেয়ে ও বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাই। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print