ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সড়ক দুর্ঘটনায় দুই র‌্যাবসহ নিহত ৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মাগুরায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে দুই র‌্যাব সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরও এক জন আহত হয়েছেন। শুক্রবার ভোর ৪ টায় মাগুরা-ঝিনাইদহ সড়কের রাউতড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কর্পোরাল আনিসুর রহমান (৩৮) ও কনস্টেবল ফারুক হোসেন (৩৮)। অপরজন পিকআপ চালক, তার পরিচয় এখনও জানা যায়নি।

আহত র‌্যাব সদস্যের নাম নাজমুল হোসেন। তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, মাগুরাগামী মাদক বহনকারী একটি পিকআপকে র‌্যাব সদস্যরা চেকপোস্টে দাড়ানোর নির্দেশ দিলে সেটি পালিয়ে যায়। এসময় র‌্যাবের গাড়ি তাদের ধাওয়া করে। এসময় মাগুরা সদর উপজেলার রাউতড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফলে দুই র‌্যাব সদস্য ও পিকআপ চালক ঘটনাস্থলে নিহত হয়।

তিনি বলেন, নিহতদের লাশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে মাগুরা থানায় পৃথক দু’টি মামলা হয়েছে বলেও জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print