ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক বদরুল ইসলাম মাসুদের ইন্তেকালে সিএমইউজের শোক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)র সদস্য সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

শনিবার রাত ১০টার দিকে বাসায় থাকার সময় হঠাৎ অসুস্থতা বোধ করলে তাঁকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানান তাঁর বড় ভাই বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু।

তিনি দৈনিক আজকের পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গুর যুগ্ম সম্পাদক তারও আগে দৈনিক সমকালের প্রতিনিধি ছিলেন। তিনি পাহাড়ী জীবন ধারা নিয়ে লেখা “পাহাড়ের জীবনচিত্র” নামে বইয়ের লেখক। বইটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

মৃত্যুকালে মাসুদ তিনি স্ত্রী, এক ছেলে, মেয়েসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংগঠনের সদস্য বদরুল ইসলাম মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সিএমইউজের সভাপতি মুহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান মরহুমের শোকাহত পরিবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print