ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে মৃত্যু ঝুঁকিতে পথচারী, লোহার রডবিদ্ধ কিশোর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Rod-১
বোয়ালখালিতে রডবোঝাই মিনি ট্রাক দাড়িয়ে আছে সড়কের পাশে। ছবি: পূজন সেন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে রাস্তায় দাড়ানো রডবাহী ট্রাকে থাকা রডের আঘাতে মো. ইব্রাহিম নামের এক যুবক গুরতর আহত হয়েছে। আহত ইব্রাহিম চকরিয়ার নুরুল হকের ছেলে জানা গেছে। সে ও কয়েকজন নির্মাণ শ্রমিক মিলে বোয়ালখালীর হাজীর হাট নামক এলাকায় ভাড়াবাসায় থাকেন।

শনিবার (২৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

জানাগেছে, টেক্সীতে চালকের পাশে বসে নিমার্ণ শ্রমিক মো. ইব্রাহীম (১৮) বাসায় ফিরছিলেন। সেই দাঁড়িয়ে থাকা ট্রাকের লোহার রডে বিদ্ধ হয়ে যায় ইব্রাহীম। তাকে উদ্ধারে শতশত লোকজমে গেলেও এমন যন্ত্রণার বিভৎসতা দেখে চোখের পানি আটকে রাখতে পারেননি কেউ এমনটাই জানালেন প্রত্যক্ষদর্শীরা।

জজজ-২কানুনগোপাড়া সড়কের পৌরসদরের পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়া এলাকায় খন্দকার ট্রেডিং এর লোহার রড বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ট্রাকের পিছনে ঝাঁটার মতো প্রাণঘাতী রড বিপদজনকভাবে রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, লোহাররড বিদ্ধ হয়ে টেক্সীযাত্রী ইব্রাহীমের ফুসফুস ও বাম হাতের কনুইয়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। আহত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে চমেকে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সড়কের উপর লোহার রড বোঝাই ট্রাক দাঁড় করিয়ে নিরাপত্তা ছাড়াই লোড আনলোড করা হয় বোয়ালখালীতে। রাতদিন চলে এ কাজ। পথচারীদের মৃত্যুঝুঁকি নিয়েই চলতে হয় পথ। প্রশাসন দেখেও দেখেন না বলে অভিযোগ দীর্ঘ দিনের।

উপজেলার পৌরসদরসহ বেশির ভাগ সড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে লোহার রড উঠা নামার চিত্র রাতদিন ২৪ঘন্টার। আবার ভটভটি নামক গাড়িতে করে লোহাররড পরিবহণের দৃশ্য যে কারোর গা শিউরে উঠবে।

এক শ্রেণি ব্যবসায়ী লোহা, সিমেন্ট, ঢেউটিন ও প্লেন শিড বিক্রি কোটিপতি বনলেও মৃৃত্যু নিয়ে পথ চলতে হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, সুস্থ অসুস্থ আবাল বৃদ্ধ পথচারীদের। বোয়ালখালীতে এ ধরণের দোকান প্রায় হাজার খানেক।

পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া না হলেও আরো দূঘর্টনার আশঙ্কা করে বলেন, দ্রুত ব্যবস্থা নেয়া দরকার। তিনি সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানান।
উপজেলা নিবার্হী অফিসার কাজী মাহবুবুল আলম এ ব্যাপারে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print