ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক আবু আজাদের উপর হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙ্গুনিয়ায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর সাংবাদিক আবু আজাদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রামের সাংবাদিকরা।

হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে  করেছে সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এই ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে প্রধান আসামি ইসলামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। মধ্যে আসামীরা গ্রেফতার না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেন তাঁরা।

সিইউজে’র সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে’র সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ব্যুরো প্রধান শামসুদ্দীন ইলিয়াস।

.

এর আগে রবিবার সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইট ভাটার ছবি তোলায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। অস্ত্রের মুখে মোহন ওই সাংবাদিককে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা পেটায়। এরপর তার কার্যালয়ে বেঁধে রেখে নির্যাতন করে। তার মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মানিব্যাগ ও আইডি কার্ড- সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। মারধরের এক পর্যায়ে মোহনের মোবাইল ফোন দিয়ে আবু আজাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী সঙ্গে ফোনে কথাও বলে। এরপর ওই সাংবাদিকের পকেটে মোহন নিজের ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে ক্ষমতা থাকলে কিছু করতে বলে হুমকিও দেয়।

সোমবার সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন, চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী, ইট ভাটার ম্যানেজার কামরান, মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক আবু আজাদ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print