ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্ত্রীকে হত্যার পর লাশ ওয়ারড্রবে রেখে থানায় আত্মসমর্পণ স্বামী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.দিনাজপুরে স্ত্রী সুমাইয়া আক্তার হাসিকে (২৭) শ্বাসরোধে হত্যার পর লাশ ওয়ারড্রবে রেখে থানায় হাজির হয়েছেন স্বামী মনোয়ার হোসেন (৩৩)।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টায় তিনি থানায় এসে স্ত্রীকে হত্যার বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

নিহত গৃহবধূ সুমাইয়া আক্তার হাসি জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজ পাড়ার আব্দুল খালেকের মেয়ে। তিনি দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকা বাসিন্দা। মনোয়ার হোসেনকে দিনাজপুর শহরের জেল রোডস্থ রেইনবো সুপার মার্কেটে মোবাইলের দোকান করেন।

পরিবারের বরাত দিয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন জানান, মনোয়ার হোসেন নতুন ঘাসিপাড়ার সনি বেগমের ফ্ল্যাটে দীর্ঘ এক বছর ধরে বসবাস করছেন। ইতোপূর্বে তার প্রথম স্ত্রী ছিল। তিনি প্রথম স্ত্রীকে তালাক দেন। চলতি বছরের ২০ জানুয়ারি সুমাইয়া আক্তার হাসিকে বিয়ে করেন।

তিনি আরো জানান, বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে ঝগড়াও হয়। শুক্রবার ভোর ৪টায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘরের ওয়ারড্রবের ড্রয়ারে ঢুকিয়ে রাখেন তিনি। শুক্রবার রাত সোয়া ১০টায় মনোয়ার কোতয়ালী থানায় এসে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সুমাইয়ার বড় ভাই ইসাহাক আলী কোতোয়ালী থানায় মামলা করেছেন।

সুমাইয়ার বড় ভাই ইসাহাক আলী বলেন, ‘মনোয়ার হোসেন একজন প্রতারক। আমার বোনকে তিনি প্রতারণা করে বিয়ে করেছেন। তিনি খুব খারাপ মানুষ। আমার বোনকে হত্যা করেছেন। আমি তার ফাঁসি চাই। মৃত্যুর বদলে মৃত্যু।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print