ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাপ্তাই হ্রদে স্প্রিডবোট দুর্ঘটনায় নারী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধি: 

রাঙামাটির লংগদুর কাপ্তাই হ্রদেস্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহতাবস্থায় আরো দুইজন।
‌তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ১১টার দিকে দু’জন শিশু ও চালক সহ মোট ১৩জন যাত্রী নিয়ে উপজেলার মাইনী ঘাট থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা করে। লংগদু’র মধুয়াছড়া এলাকায় আসলে ঘাটে অপেক্ষমান থাকা একটি ট্রলারের সাথে সজোরে ধাক্কা খেয়ে স্প্রিডবোটটি দুমড়ে-মুচড়ে ডুবে যায়। স্পিড বোটের যাত্রী মমতা বেগম পানিতে ডুবে যায় এবং গুরতর আহত হয় ৮ বছরের শিশু সালমান ও ৬০ বছরের বৃদ্ধা কবির হোসেন।

ঘটনার পর পর নদীতে জাল ফেলে মমতা বেগমকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হলে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি উপজেলার সোনাই ৫নং এলাকায়।

আহত শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন এবং বৃদ্ধার বাড়ি গুলশাখালী ইউনিয়নে। বোটে থাকা আরো সাতজন যাত্রী স্বাভাবিক রয়েছে।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার সময় লংগদু থানা পুলিশ এবং স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print