ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে রড় তৈরীর কারখানায় অগ্নি দুর্ঘটনায় ৬ শ্রমিক দগ্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Ratanpur Steel Re-Rolling Mills Ltd
চট্টগ্রামের বায়েজিদে অবস্থিত রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) -ছবিটি গুগল খেকে নেয়া

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন টি বোর্ড এলাকায় একটি রি-রোলিং মিলে কাজ করার সময় উত্তপ্ত গলিত লোহার অংশ পড়ে দগ্ধ হয়েছেন ৬ শ্রমিক।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত শ্রমিকদের উদ্ধার করে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

তারা হলো- আবু বকর সিদ্দিক (২৮),জহির (২৭), জাফর (৪০) ও মনজুর (২৭)

২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, টি-বোর্ডের বিপরীতে অবস্থিত রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) এ রাতে কাজ করার সময় কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের অপারেটর ফজলুল কাদের জানান, বায়েজিদ বোস্তামি থানা এলাকার একটি রড তৈরীর কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে  বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।  কয়েকজন শ্রমিক আহত হয়েছে শুনেছি। বিস্তারিত পাওয়া যায়নি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print