ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়াতে র‌্যাবের অভিযানে ৬১৪ গ্যাস সিলিন্ডার সহ ৩ জনকে আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জেলার সাতকানিয়ায় অবৈধ ও অনিরাপদ উপায়ে কাভার্ডভ্যানে করে বিভিন্ন গাড়িতে গ্যাস বিক্রির অভিযোগে ৬১৪টি সিলিন্ডার সহ তিনজনকে আটক করেছে র‍্যাব।

গতকাল রবিবার (২৬) মার্চ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। কাভার্ডভ্যানগুলোতে মোট ৬১৪টি সিলিন্ডার রয়েছে।

আটককৃতরা হলেন- মো. আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ুন কবির (২৭)। তাদের তিনজনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

র‍্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্যাস সিলিন্ডারগুলো অনিরাপদ পদ্ধতিতে কাভার্ডভ্যানে স্থাপন করা হয়েছে। এগুলোর মেয়াদ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। সিলিন্ডারগুলো অনেক পুরাতন এবং কখনোই এগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু সিলিন্ডার অত্যন্ত নাজুকভাবে সংযুক্ত করা হয়েছে, যেগুলো কাপড় দিয়ে আটকে রাখা হয়েছে। ফলে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটলে তার ফলাফল অত্যন্ত ভয়াবহ হতে পারে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print