ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে হবে বঙ্গবন্ধু চত্বর, থাকবে ম্যুরাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরালসমৃদ্ধ চত্বর। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ এ মোড়ের নির্মানাধীন চত্বরে থাকছে বাংলার ঐতিহ্যবাহী সাম্পানের ম্যুরাল।

চসিক সূত্র জানায়, মেয়র রেজাউল দায়িত্ব গ্রহণের পরপরই শহরের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ বঙ্গবন্ধুর ম্যুরালসমৃদ্ধ এ চত্বর।

আজ মঙ্গলবার মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দক্ষিণ মধ্যম হালিশহর পতেঙ্গা ওয়ার্ডে উন্নয়ন কাজ পরিদর্শনে যান।

এসময় মেয়র দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ডেইলপাড়া প্রাইমারি স্কুলের সামনের সড়কটি নীচু হওয়ায় জলমগ্ন থাকায় ১৫ দিনের মধ্যে টেন্ডার আহ্বান করে রাস্তা সংস্কারের নির্দেশ দেন। মেয়র আসন্ন বর্ষায় জলাবদ্ধতা হ্রাসে চসিকের পরিচ্ছন্নতা বিভাগ ও কাউন্সিলরকে দক্ষিণ মধ্যম হালিশহর ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডের জমে থাকা খাল ও নালা দ্রুত পরিস্কারের জন্য কাজ শুরুর নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধূরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print