ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিমানবন্দরে ১৪ নারী পুরুষ আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ওমরা হজ্ব যাত্রী সেজে সৌদী আরবে যাওয়া কালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ নারী পুরুষকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

আজ বুধবার সকালে তাদের আটক করা হয় বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। আটককৃতদের মধ্যে সাতজন নারী রয়েছে। সবাইকে বিমান বন্দর নিরাপত্তা বিভাগে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানাগেছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল করীম পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহভাজন ১৪ জন যাত্রীকে আটক করে জিজ্ঞাবাদ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এদের কারণে সৌদী আরবগামী বিমানটি প্রায় আড়াইঘন্টা চট্টগ্রাম দেরীতে ছেড়ে গেছে।

বিমান বন্দন ইমিগ্রেশন পুলিশের এসপি মো. শাহরিয়ার আলম জানান, আটককৃতরা ওমরা ভিসা নিয়ে সৌদী আরবে যাচ্ছিল। নিয়ম মোতাবেক তাদের একজন নিকট আত্মীয় (স্বামী বা ভাই) সঙ্গে যেতে পারবে। কিন্তু এ ৭ জন নারীর সাথে যে ৭ জন পুরুষ যাচ্ছিল তারা কেউ এসব নারীদের আত্মীয় নয়। এ বিষয়ে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদে বিষয়টি ধরা পড়ে। সকাল ৯ টা ২০ বিমানটি ছেড়ে যাওয়ার কথা থাকলে পরে ১১টা ৪০ মিনিটে ছেড়ে যায়।

তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা ধারণা করছি তারা সবাই পাচারকারী দালাল চক্রের সদস্য।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print