ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেসবুকে স্পর্শকাতর বক্তব্য: শেরপুরের বিচারক প্রত্যাহার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ, ঈশ্বর ও ভগবান নিয়ে স্পর্শকাতর বক্তব্য দেওয়ায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখকে তার পদ থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

রবিবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য ইমান আলী শেখকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। তাকে শেরপুরের জেলা ও দায়রা জজের নিকট বর্তমান পদের দায়িত্বভার দিয়ে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে ১৪ এপ্রিল শুক্রবার বিচারক ইমান আলী নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, ‘কেউ বলেছেন তুর পর্বতে আল্লাহ আমার সাথে কথা বলেছেন। কেউ বলেছেন হেরাগুহায় আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার কাছে বাণী পাঠিয়েছেন, কেউ বলেছেন, ঈশ্বর তার পবিত্র আত্মা দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, কেউ বলেছেন, আমিই স্বয়ং ভগবান, যুগে যুগে ধর্ম সংস্থাপন কল্পে আমি পৃথিবীতে আসি। এই আল্লাহ, ঈশ্বর বা ভগবান কৃত্তিম সর্বভৈব। এদের কেউই রিয়েল সর্বভৈব নয়।’

প্রসঙ্গত, এর আগেও বিচারক ইমান আলী শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print