ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় মালবাহী ট্রেনের সঙ্গে সোনার বাংলার সংঘর্ষে অর্ধশত আহত, ট্রেন চলাচল বন্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

 

কুমিল্লায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। ঘটনার পর থেকে স্টেশন মাস্টার পালাতক।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্নিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে

.মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর  বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে সোনার বাংলার সাতটি বগি দুমড়ে-মুচড়ে লাইনচ্যুত হয়েছে। এ সময় রেলওয়ের কোনো কর্মকর্তাকে সেখানে দেখা যায়নি। স্টেশন মাস্টার সোহাগও তার কর্মস্থল থেকে পালিয়েছে। পরে আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করি।

কুমিল্লায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে

ওসি জানিয়েছেন, আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা-চট্রগ্রাম লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print