ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন কিশোর নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নেত্রকোনা-কলমাকান্দা সড়কের খারনৈ ইঊনিয়নের বউবাজারে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ জন।

শনিবার (২২ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কলমাকান্দা উপজেলার পূর্বজিগাতলা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আবু বক্কর (১৪), আব্দুল মান্নানের ছেলে মাসুদ মিয়া (১৫) এবং বামনগাঁ গ্রামের ঈমান আলীর ছেলে সুমন মিয়া (১৫)। স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে কলমাকান্দা হাসপাতালে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের খারনৈ ইউনিয়নের টেংখালী বউবাজারের কাছে দ্রুতবেগে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়।

কলমাকান্দা থানার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতবেগে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতরা কলমাকান্দা হাসপাতালে চিকিৎসারত আছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print