ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ওসি কোতোয়ালীকে কনুই মারা উপমন্ত্রীর সেই বডিগার্ড প্রত্যাহার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

প্রত্যাহার করা উপ-সহকারী পুলিশ পরিদর্শক সন্তু শীল

শিক্ষা উপমন্ত্রীর সামনে চট্টগ্রামের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জকে (ওসি) জাহেদুল কবিরকে কনুই মেরে আহত করার অভিযোগে মন্ত্রীর বডিগার্ড এএসআই (উপ-সহকারী পুলিশ পরিদর্শক) সন্তু শীলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নগর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

অভিযোগটি জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দীনকে নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ জানান, মঙ্গলবার (২৫ এপ্রিল) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়ের নির্দেশনায় দুটি আদেশ জারি হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যসন্তু শীলের বিরুদ্ধে বস্থা নেওয়া হবে।

অভিযুক্ত এএসআই সন্তু শীল সিএমপির বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

জানাগেছে, গত ২০ এপ্রিল নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করতে যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় মন্ত্রীর দেহরক্ষী এএসআই সন্তু শীল কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবিরকে কনুই দিয়ে ধাক্কা মেরে ফেলে দিলে তিনি আহত হন। এ ঘটনায় ওসি জাহিদুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি এএসআই সন্তুর বিরুদ্ধে সিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

জানতে চাইলে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন,‘বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য আমাকে দায়িত্ব দেওয়ার কথা শুনেছি।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print