ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাস-লেগুনার সংঘর্ষে নারী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

জেলার সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় লেগুনা যাত্রী এক নারী নিহত হয়েছেন ও আরও ৪ জন আহত হয়েছে।

আজ শনিবার সকালে পৌর সদরের পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম জ্যোৎস্না বেগম (৫৫) বলে পুলিশ জানায়।

তিনি সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, নগরী থেকে ছেড়ে যাওয়া মীরসরাইগামী চয়েস পরিবহনের একটি বাস পন্থিছিলা এলাকা অতিক্রমকালে চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লেগুনায় ধাক্কা দেয়। এতে জ্যোৎস্না বেগমসহ পাঁচ লেগুনা যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনা ও চয়েস পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print