ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি

দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি।

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও দুমড়ে মুচড়ে গেছে সিএনজি অটোরিকশাটি।

আজ রবিবার (৩০ এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক টোল বক্সে এলাকায় এ দূঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে ক্যালসিয়াম যুক্ত একটি অজৈব উপাদান (চুন) নিয়ে দক্ষিণ পাড়ের উদ্দেশ্যে যাচ্ছিেলন ট্রাকটি। পথিমধ্যে শাহ আমানত তৃতীয় সেতুর টোল প্লাজা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টমেট্টো-১৩ সিরিজের একটি সিএনজিটির ওপর উঠে পড়ে। এতে গাড়িটি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. আরিফ হোসেন বলেন, ‘ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে একটি সিএনজি বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাক ও ক্ষতিগ্রস্ত সিএনজিটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print