ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নারায়ণগঞ্জে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৩)। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

আজ শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার রফিকপুর গ্রামে। সে ওই এলাকার আজাদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিলো।

আজ দুপুরে আলমগীর হোসেন নামে আরও এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। এর আগে এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেখানে সন্ধ্যায় শঙ্কর নামে একজনের মৃত্যু হয়। বর্তমানে রাব্বি (৩৫) ও ইব্রাহিম (৩৫) নামে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print