ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনীর লালপোল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ জন মোটরসাইকেলে ঢাকার থেকে রাঙ্গামাটি যাচ্ছিলেন বেড়াতে।

নিহতরা হলেন, মো: শুভ (২৬) ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে অপরজন মো: মারুফ (২৫) দক্ষিণখান থানা এলাকার মো: মজিবরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার ছুটির দিনে ঢাকা থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে ভ্রমণে বের হন। সকালে মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় পোঁছলে তাদের মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর আঁচড়ে পড়ে তখন ঘটনাস্থলে দুই বন্ধু মারাত্মক আহত হন। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো: মোস্তাফা কামাল সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি হাইওয়ে থানায় আছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print