ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে কে,ওয়াই স্টিল মিলে দুর্ঘটনায় মেকানিক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে কাজ করার সময় তিনতলা সমান উপর থেকে নিচে মনির আহমেদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে পৌনে ১টার সময় উপজেলার কুমিরা এলাকায় কে,ওয়াই, সিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এঘটনা ঘটে। নিহত মনির ওই কারখানার মেকানিকাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহত মনির নগরীর পাহাড়তলীস্থ সরাইপাড়ার মৃত হাজী নুর আহাম্মেদের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, টিন তৈরী কারখানা কে ওয়াই স্টিল মিলে নতুন একটি সেড তৈরীর কাজ করার সময় তিনতলা সমান উপর থেকে অসাবধানতাবসত হঠাৎ নিচে পড়ে যায় মনির।

এসময় গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টা ২৫ মিনিটের সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, দুপুরে ঘটনা ঘটলেও কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিষয়টি আমাদেরকে জানায়নি। সন্ধ্যার সময থানাকে অবহিত করে। নিহত শ্রমিক মনির আহমেদ কাজ করার সময় কোন সেফটি ছিল না। ঝুঁকিপূর্ণভাবে অনেক উপরে কাজ করছিল। অসাবধানতাবসত নিচে পড়ে মারা যান। লাশ চমেক হাসপাতালের মর্গে আছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print