ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলা করতে এসে অজ্ঞাত ব্যক্তি নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝির ওপর হামলা করতে এসে অন্যান্যদের প্রতিরোধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার রাতে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় রমিদা বেগম নামে এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার আমির জাফর বলেন, ১৩ নম্বর ক্যাম্পের জি-১ ব্লকের সাব-মাঝি সৈয়দ হোসেনের ওপর হামলা করতে আসে ২৫/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ হোসেনের মা রমিদা বেগম গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় স্থানীয়রা এগিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। এতে অজ্ঞাত ওই সন্ত্রাসী নিহত হয়। তার লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print