ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ কল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নরসিংদীর রায়পুরায় ইয়াসিন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।   পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।  আজ রবিবার (৭ মে) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঞ্জেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ইয়াসিন উপজেলার মির্জানগর ইউনিয়নের মেঞ্জেরকান্দি গ্রামের নিহত আইনুল হকের দ্বিতীয় ছেলে।

জানা যায়, নিহত আইনুল হকের ছেলে ইয়াসিন নেশাগ্রস্ত। সে প্রায়শই বাড়িতে নেশার টাকার জন্য ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করতো। সেজন্য নিহত আইনুল ও তার পরিবারের সদস্যরা ইয়াসিনকে ভয় পেত। ছেলের ভয়ে নরসিংদীতে একটি বাড়িও বিক্রি করে করেছেন আইনুল হক। রোববার সকালে নেশার টাকার জন্য বাবার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় ইয়াসিন ক্ষিপ্ত হয়ে তার বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ৯৯৯-এ কল করে নিজেই বিষয়টি পুলিশ জানায়।

রায়পুরা থানার উপপরিদর্শক নবী হোসেন বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করা হয়। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শ্বাশুড়িকেও আটক করা হয়েছে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print