ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।

আজ সোমবার (৮ মে) সকাল ১০ টার দিকে উপজেলার ভূজপুর থানার গহিরা-হেয়াকো সড়কে দাঁতমারার মাল্টা বাগান এলাকায় রামগড়গামী একটি বাস চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- দাঁতমারা ইউপির ৪ নং ওয়ার্ড চুড়ামনি এলাকার মো. আব্দুল করিমের ছেলে সাহাব উদ্দিন (২০) ও একই এলাকার মনু মিয়ার ছেলে দৌলত খান (২৪)। তারা উভয়ে মোটরসাইকেল আরোহী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজের হোসাইন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত দুজনের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রামগড়গামী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. মো. গালিব বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে দু’জনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হলে তাদের মধ্যে দৌলত খানকে মৃত পাওয়া যায়। পরে বেশি রক্তক্ষরণ হওয়ায় সাহাব উদ্দিনকে চমেক হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান৷
দু’জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print