ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুয়েটে রবিবারের পরীক্ষা স্থগিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আগামীকাল রবিবার অনুষ্ঠেয় সব পরীক্ষা (লেভেল ও টার্ম) স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আগামীকাল (১৪ মে) অনুষ্ঠেয় সব লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগ হতে পরীক্ষার তারিখ জানানো হবে।

তবে একাডেমিক কার্যক্রম চলবে কি না, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আগামীকাল ক্লাস চলবে কি না, আপাতত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তখন সেটি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print