ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র সকল ক্লাশ ও পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)সকল ক্লাশ ও পরীক্ষা দুই দিনের জন্য (রবি-সোমবার) স্থগিত করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (১৩ মে) বিকেলে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অফিসের তথ্যমতে ঘূর্ণিঝড় ‘মোখা’ যেকোন সময় বাংলাদেশে আঘাত হানতে পারে। এ জন্য আগামীকাল রবিবার ও পরেরদিন সোমবার বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হলো।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ শক্তিশালী রুপ ধারণ করছে। কক্সবাজার ও চট্টগ্রাম এর প্রভাব বেশি পড়তে পারে। এই অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ স্থান অবস্থান করার সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১৬ তারিখ চবির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print