ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিয়ানমার উপকূলে মোখার আঘাত: ৩ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঘূর্ণিঝড় মোখা পুরোপুরি আঘাত হানার আগেই মিয়ানমার উপকূলে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। উপকূলীয় এলাকায় বাড়িঘরের ছাদ উড়ে গেছে।

মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ২০৯ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মোখা মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় মোখা। রবিবার (১৪ মে) বিকেলে এই তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে।

মিয়ানমারের স্থানীয় সময় আজ দুপুর সাড়ে ১২টা (বাংলাদেশ সময় ১২টা) পর্যবেক্ষণ অনুসারে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে।

ঘূর্ণিঝড়ের কেন্দ্র রাখাইন রাজ্যের সিটুয়ে থেকে ৫৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ছিল বলে জানায় মিয়ানমারের আবহাওয়া দপ্তর।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print