ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।
ফাইল ছবি।

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত এসএসসির পরীক্ষা দুটি আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি।

আজ মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে এ খবর দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা হবে। ২৮ মে হবে সব বোর্ডের (৯টি সাধারণ শিক্ষা বোর্ড) গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা।

এ ছাড়া সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতিদিন সকাল ১০টা থেকে ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। মোখার কারণে সব শিক্ষা বোর্ডের ১৫ মের পরীক্ষা স্থগিত করা হয়। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ১৪ ও ১৫ মের পরীক্ষা স্থগিত করা হয়। গত ৩০ এপ্রিল শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় অংশ নিচ্ছে পৌনে ২১ লাখ পরীক্ষার্থী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print