ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নিখোঁজের ২০ ঘন্টা পর কর্ণফুলী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ২০ ঘন্টা পর কর্ণফুলী নদী থেকে যুবক আকিবের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিখোঁজের ২০ ঘন্টা পর কর্ণফুলী নদী থেকে যুবক আকিবের লাশ উদ্ধার।

নিখোঁজের প্রায় ২০ ঘন্টা পর কর্ণফুলী নদী হতে সিরাজুল আরেফিন আকিবের (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের কর্মী, নৌবাহিনী ডুবুরি দল, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আকিবের মরদেহ কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদির টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেন।

এর আগে গতকাল বুধবার বেলা ১টায় একই স্থানে গোসল করতে নেমে আকিব নিখোঁজ হয়।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, গত বুধবার নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিল সেখানেই তার লাশটি পাওয়া যায়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও তার পরিবারের সম্মতিতে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

নিহত সিরাজুল আরেফিন আকিব কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে (পিডিবির) কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। সে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত ছিলো বলে তার বন্ধুরা জানায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print