ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যোগ দিল দক্ষিণ জেলা যুবদল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের কাজীর দেউড়িতে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে মিছিল নিয়ে যোগদান করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল।

বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবিতে আজ শুক্রবার (১৯ মে) বিকেলে নগরীর কাজীর দেউরী নসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সমাবেশ উপলক্ষে নগরীর কাজীর দেউড়ি চত্বরে জড়ো হয় দক্ষিণ জেলা যুবদলের অসংখ্য নেতাকর্মী। পরে জেলা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান সাধারণ সম্পাদক মোঃ আজগর সভাপতি শাহজাহান চৌধুরী ও সহ সভাপতি মোহাম্মদ হাসান আলীর নেতৃত্বে মিছিল নিয়ে নাসিমন ভবনস্থ নুর আহমদ সড়কের সমাবেশে যোগ দেন।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে আবার বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি বলেন, ‘আজকে যারা গায়ের জোরে ক্ষমতায়, যারা এই দেশের গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে ধ্বংস করেছে, সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সুশাসনকে ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় মানুষ আর দেখতে চায় না।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print