ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বই মেলায় আসছে শাম্মী তুলতুলের তিনটি বই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

লেখিকা শাম্মী তুলতুলের ৩টি বইয়ের প্রচ্ছদ।

বই মেলায় আসছে সাহিত্যিক শাম্মী তুলতুলের তিনটি বই। একটি বাল্যবিবাহের ওপর লেখা নারীর প্রতি সামাজিক, পারিবারিক ও মানসিক চাপ নিয়ে লেখা উপন্যাস “পদ্মবু”। এটি প্রকাশিত হবে বিখ্যাত প্রকাশনা অনিন্দ্য প্রকাশ থেকে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

শিশু-কিশোরদের জন্য  বের হচ্ছে প্রতিবারের মতো নতুন আরও দুটো বই। একটি হোল “পিঁপড়ে” ও “হাতির যুদ্ধ “। বইটি প্রকাশিত হবে বাবুই থেকে। প্রকাশক কাদের বাবু।

শিশুদের জন্য সম্পূর্ণ রঙিন ও খুব সহজ বই এটি। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন নাজমুল মাসুম। মূল্য: ১০০ টাকা।

অন্যটি হোল নানটু ঝানটুর বক্স রহস্য।এটি বের হবে প্রতিভা প্রকাশ থেকে। প্রচ্ছদ নিয়াজ চৌধুরী তুলি। দাম ১০০ টাকা।

লেখিকা শাম্মী তুলতুল।

লেখিকা শাম্মী তুলতুল দেশের জাতীয় দৈনিক ও দেশের বাইরের প্রথম সারির পত্রিকাগুলোতে দীর্ঘ এক যুগ ধরে লেখালেখি করে জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০১৬ সালে তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস চোরাবালির বাসিন্দা ও ছোটদের বই গণিত “মামার চামচ রহস্য” রকমারি বেষ্ট সেলার হয়ে তাকে নিয়ে যায় দিগুণ খ্যাতির শীর্ষে।

চট্টগ্রামের একটি অভিজাত, সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। একদিকে দেখেছে পরিবারে সাহিত্তের বিচরণ। অন্যদিকে রাজনীতিতে সমানতালে অংশগ্রহণ। তাই লেখালেখি তার রক্তে মুক্তিযুদ্ধ তার চেতনায়। বই মেলা ছাড়াও পাওয়া যাবে অনলাইন বইয়ের বাজার রকমারি.কম ও বই পোকা.কম এ।

শাম্মী তুলতুল তার নতুন উপন্যাস সম্পর্কে জানান, পদ্মবু উপন্যাসে তুলে ধরা হয়েছে বাল্যবিয়েকে সায় দিয়ে সমাজ ও পরিবারের মানসিক অত্যাচার আর ধর্মের অপব্যাখ্যাকারীদের ফতোয়ারকাহিনী। বইটির প্রকাশক প্রকাশক: আফজাল হোসেন। উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন ধ্রব এষ।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print