ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বাস থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে টাস্কফোর্সের অভিযানে ১ কেজি হেরোইন আটক করা হয়েছে।

আজ শনিবার সকাল পৌনে ৮টার সময় গোপন সংবাদের সূত্রে উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি বাস থামিয়ে উক্ত হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য ১ কোটি টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম খবর পায় যে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে হেরোইন আছে। এমন সংবাদে সকালে মহাসড়কের ভাটিয়ারী এলাকার উক্ত বাস বাসটিতে তল্লাশী চালিয়ে বসের সিটের পাশে একটি পলিথিন ব্যাগের ভিতরে হেরোইনগুলো পাওয়া যায়। তবে ব্যগটি কার জানতে পারেনি বাস চালক।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। অভিযানে উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর, চট্টগ্রাম এর উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা, পরিদর্শক (সীতাকুণ্ড সার্কেল) এস এম আলম খানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি দল।

নিবাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে একটি বাসে তল্লাশী চালিয়ে এক কেজী পরিমান হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় বাসটি জব্দ করে ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। তবে ব্যাগটি কার সেটি সনাক্ত করা যায়নি। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print