ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে হেলমেটে দিয়ে মাথায় আঘাত করে আ’লীগ নেতাকে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালীতে হেলমেটে দিয়ে মাথায় আঘাত করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।

মো. কায়সার সিকদার নামে নামে ওই ব্যাক্তি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছড়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত ওমর আলীর ছেলে। তিনি খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব রায়ছড়া ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

মৃত ওমর আলীর পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় আলম নুরের দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জায়গা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি ও হেলমেট দিয়ে মোহাম্মদ কায়সার সিকদারকে ৪-৫ জন লোক মিলে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কায়সার সিকদার মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার চৌধুরী। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আলম নুর ও তার ছেলে মোহাম্মদ আকবরকে আটক করেছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print