ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে গলায় তার প্যাঁচানো ব্যাক্তির মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মো. নুরুন নবী (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সাঙ্গু-অক্সিজেন সড়ক এলাকায় পোড়া তেলের ডিপো থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত নুরুন নবী ফেনীর সোনাগাজী উপজেলার বক্তামুন্সি সমাপুর গ্রামের বজলুল রহমানের ছেলে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ওই ব্যক্তির গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিলো। মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠিয়েছেন।

নিহত নুরুন নবী ওই এলাকায় জনৈক ওসমান নামে এক ব্যক্তির পোড়া তেলের ডিপোতে কাজ করতেন।

সেখানে স্ক্র্যাপ জাহাজ থেকে পোড়া তেল সংগ্রহ করে বিক্রি করা হতো। ওই ডিপোর একটি কক্ষে থাকতেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print