ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে গভীর পাহাড়ে যুবককে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

পাহাড় থেকে লাশ উদ্ধার করে লোকালয়ে আনছে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুইদিনের ব্যবধানে আবারো খুনের ঘটনা ঘটেছে। এবাব উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দুর্গম পাহাড় থেকে নুরুল আবসার প্রকাশ এরশাদ (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকাল ৫টার দিকে বাড়বকুণ্ড পূর্ব পাশে কেএসআরএম কারখানার পিছনে ৬টি পাহাড় ফেলে দুর্গমপাহাড়ের পাদদেশ থেকে লাশটি উদ্ধার করে হয়।

নিহত এরশাদ একজন মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এরশাদকে কে বা কারা কুপিয়ে ও নির্যাতন করে খুন করে রেখে পাহাড়ের পাদদেশে কলা বাগানে ফেলে দেয় বলে তাদের ধারণা।

এরশাদ উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের নুর বক্সের ছেলে।

নিহত যুবক এরাশাদের লাশ।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বাড়বকুণ্ড পাহাড়ের গভীর অরণ্য এরশাদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে লোহার রড দিয়ে খুচিঁয়ে খুঁচিয়ে আঘাত করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার পিঠে আগুন দিয়ে চ্যাকা দেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে আজ শনিবার সকালের দিকে কে বা কারা হত্যাকান্ডটা ঘটিয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ যে, সীতাকুণ্ডে গত বৃহস্পতিবার সলিমপুরে একটি তেলের ডিপোতে এক ব্যক্তিকে গলায় তার পেঁচিয়ে হত্যা করার দুইদিনের মাথায় আবারো হত্যাকান্ডের ঘটনা ঘটে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print