ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নাসিমন ভবনে হামলা অগ্নিসংযোগ: যুবলীগ ছাত্রলীগের বিরুদ্ধে আদালতে মামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হামলা ছবি।

মহানগরীর কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ছাত্রলীগ/ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে বিএনপি।

মামলায় ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে

আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে নসিমন ভবনের কেয়ারটেকার কাজী মাহমুদ হোসেন বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এর আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, চান্দঁগাও এলাকার মোজাফফর মিয়ার ছেলে আবু খৈরাম তৈয়ব, খুলশি থানা এলাকার জ্যেতি লাল দাশের ছেলে গোবিন্দ দাশ ও একই থানা এলাকার মো. আজিমের ছেলে মো. তুষার ও শাহ্ আলমের ছেলে ব্ল্যাক হৃদয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পরদিন কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ বিএনপির মামলাটি গ্রহণ করেনি। তাই আদালতে মামলা করতে হয়েছে। শুনানি শেষে মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (১৯ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচি শেষ হওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিমের নেতৃত্বে বিএনপির কার্যালয়ে হামলা হয়। কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কার্যালয়ে থাকা এক লাখ টাকা দামের একটি ল্যাপটপ লুট হয়েছে। হামলাকারীরা কার্যালয়ের বাইরে ককটেলের বিস্ফোরণ ঘটায়। মামলার এজাহারে ঘটনার পরের দিন বৃহস্পতিবার কোতয়ালী থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহন না করার বিষয়টিও উল্লেখ করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print