ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মহাসমাবেশ থেকে আসছে সচিবালয় ঘেরাও কর্মসূচি!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকার পতনের এক দফা দাবি আদায়ে নয়াপল্টনে চলছে বিএনপির মহাসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এর আশপাশের এলাকা মহাসমুদ্রে পরিণত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসমাবেশ থেকে এক দফা দাবি আদায়ে আগামী রবিবার সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায় রবিবার সকাল ১১ টায় বিএনপি সহ যুগপৎ আন্দোলনের দলগুলোর নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি আদায়ে সচিবালয় ঘেরাও করবেন।

এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই নয়া পল্টন থেকে কাকরাইল, উত্তর দিকে শান্তিনগর, পুরানা পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুর মোড় থেকে মতিঝিলের দিকেও সমাবেশের জমায়েত ছড়িয়ে গেছে। ঢাকাসহ ঢাকার বাইরের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা এসেছেন। নানা রঙের ব্যানার-ফেস্টুনসহ স্লোগানে-স্লোগানে যোগ দিচ্ছেন তারা।

ইতোমধ্যে মহাসমাবেশের আয়তন আইনশৃঙ্খলাবাহিনীর বেঁধে দেওয়া শর্তের এলাকা ছাড়িয়ে গেছে। রাজধানীর কাকরাইল এলাকার নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ পুলিশ হাসপাতাল মোড় পর্যন্ত বেঁধে দেওয়া হলেও তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।

সমাবেশকে কেন্দ্র করে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। এছাড়া রায়ট কারসহ নানা ধরনের সাঁজোয়া যান সেখান উপস্থিত রাখা হয়েছে। তবে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও গোলযোগের খবর মেলেনি। মঞ্চে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print