ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বন্দর থেকে সিরামিক নিয়ে ঢাকায় যাওয়ার পথে লাইটার জাহাজ ডুবি, ৪ নাবিক সহ উদ্ধার ১২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি :

চট্টগ্রাম বন্দর থেকে টাইলস তৈরীর ৭০০ টন সিরামিকের গুড়া নিয়ে ঢাকায় যাবার পথে হাতিয়া মেঘনা নদীতে এমভি ওয়াটার হেভেন কর্পোরেশন লিমিটেড-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজটিতে থাকা ৪জন নাবিকসহ ১২জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরের দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের হাতিয়া চ্যানেলের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

.

ডুবে যাওয়া জাহাজের নাবিকদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন সুখচর ইউনিয়ন পরিষ চেয়ারম্যান মো.আলাউদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে টাইলস তৈরীর ৭০০ টন সিরামিকের গুড়া নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে জাহাজটি বেলা ১১টার দিকে হাতিয়া চ্যানেলের মেঘনা নদীর ১ কিলোমিটার উত্তর পাশে এসে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন রুমের বিকট শব্দ হয়। তাৎক্ষণিক জাহাজের ইঞ্জিন রুমের কম্পিউটার বিকল হয়ে পড়ে। ওই সময় নাবিকরা জাহাজ নিয়ন্ত্রণ করে তীরে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজে ধাক্কা দিলে জাহাজটির নিচের তলা ফেটে পানি ডুকে ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা ৪ নাবিকসহ জাহাজে থাকা ৮জন কর্মচারিকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি পাঠক নিউজ ডটকমকে বলেন, জাহাজের মালিক জামাল কামান বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকারী জাহাজ এনে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print