ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে পুকুর থেকে লাশ তুলে সৎকার, জানে না পুলিশ!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

প্রিয় রঞ্জন চক্রবর্তী।

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুর থেকে তুলে প্রিয় রঞ্জন চক্রবর্তী (৫৫) নামে এক ব্যক্তির লাশ সৎকার সম্পন্ন করা হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর বিষয়ে জানে না পুলিশ। প্রিয় রঞ্জন চক্রবর্তী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুড়া বৈদ্যের বাড়ির জলধর চক্রবর্তী ছেলে।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০ দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জ্ঞানেন্দ্র নাথ কানুনগোর ছোট পুকুর থেকে প্রিয় রঞ্জন চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয় বলে জানান আমুচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিত দে। তিনি জানান, প্রিয় রঞ্জন চক্রবর্তীর লাশ উদ্ধার করে বিকেলে সৎকার সম্পন্ন করা হয়েছে। এছাড়া প্রিয় রঞ্জন চক্রবর্তীকে প্রতিবন্ধী ভাতা দেয়া হত বলেও জানান তিনি।

স্থানীয়রা জানান, সকালে প্রিয় রঞ্জন চক্রবর্তীর বাড়ি থেকে প্রায় ২কিলোমিটার দূরে একটি জঙ্গলের পাশের ছোট পুকুরে পাওয়া যায়। লাশের গলা আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের থেকে খবর পেয়ে সৎকারের জন্য আসা প্রিয় রঞ্জন চক্রবর্তীর ভাগিনা উদয় শংকর পারিয়াল অমর জানান, তার ছোট মামা প্যারালাইসিস রোগে ভুগছিলেন। তিনি জৈষ্ঠ্যপুরা গ্রামের সরকারী চাকুরীজীবি অঞ্জনা চক্রবর্তীর সাথে ১৫ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সে সংসার তিন মাসের বেশি স্থায়ী হয়নি।

ছোট মামার বড় ভাই হরি রঞ্জন চক্রবর্তী ভারতে রয়েছেন ও দুই বোনই মারা গেছে জানিয়ে তিনি আরো বলেন, মামার একমাত্র নিকট আত্মীয়ের মধ্যে চট্টগ্রামের কোরবানীগঞ্জের আমরা চার ভাই রয়েছি। এর মধ্যে আমাদের বড় ভাই উমা শংকর পারিয়াল আমেরিকা প্রবাসী।

এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন এ ধরণের কোনো খবর পাননি বলে জানান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print