ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্থানীয় এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই যুবকের নাম শাহেদুল ইসলাম (২২)। তিনি কক্সবাজার সদরের পশ্চিম লারপাড়া এলাকার আজিম আলীর ছেলে।

গতকাল শুক্রবার (১১আগস্ট) বিকেল ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাহবুবা মুনা।

তিনি জানান, বিকেলে সুগন্ধা পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে আসেন শাহেদুল। গোসল করার একপর্যায়ে পানির স্রোতের টানে ভেসে যান তিনি। সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি লাইফ গার্ড কর্মীরা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।

এখনও উদ্ধার কার্যক্রম চলছে বলেও জানান মাহবুবা মুনা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print