ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাইবার হামলার ঝুঁকি : কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবভিত্তিক সেবা ৩৬ ঘণ্টা বন্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সাইবার হামলার ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোতে সতর্কতার পর এবার ওয়েবভিত্তিক সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৩৬ ঘণ্টা সেবা বন্ধ থাকবে। সোমবার রাতে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবভিত্তিক কিছু সেবা ১৪ আগস্ট রাত ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।

১৫ আগস্ট মঙ্গলবার সাইবার হামলার হুমকি দেয় একটি হ্যাকার গ্রুপ। এ বিষয়ে সরকারের আইসিটি বিভাগের সতর্কতার পর গত বৃহস্পতিবার ব্যাংকগুলোকে সতর্ক করে ১১টি নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আইসিটি বিভাগকেও সতর্ক থাকতে বলা হয়।

২০১৬ সালে সবচেয়ে বড় সাইবার হামলার শিকার হয় বাংলাদেশ ব্যাংক। ওই বছরের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় নেওয়া দুই কোটি ডলার তখনই ফেরত পায় বাংলাদেশ। ফিলিপাইনে নেওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ক্যাসিনো মালিক কিম অং দেড় কোটি ডলার ফেরত দিলেও ৬ কোটি ৬০ লাখ ডলার আর উদ্ধার হয়নি। আদৌ বাকি অর্থ ফেরত মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও অর্থ ফেরতের চেষ্টায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print