ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এমাদুল হোসেন (৩২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক। তিনি জানান, গত ১৮ আগস্ট শারীরিক অসুস্থতাবোধ করলে এমাদুল হোসেনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পরেরদিন ১৯ আগস্ট ডেঙ্গু পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। পরে ২০ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে মারা যান তিনি।

এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার আলী নেওয়াজ সাব্বির জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে গতকাল রাতে এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরে তিনি মারা যান। তিনি ডেঙ্গুর হেমোরজিক সিনড্রোম জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎকরা।

মৃত পুলিশ সদস্য এমাদুল হোসেন বাড়ির সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায়।

এর আগে গতকালও ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু হয়। এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print